Friday, February 28, 2020

🌷শ্রীগোবিন্দ তিরুপতি লীলা অনুভব 🌷

🌷শ্রীগোবিন্দ তিরুপতি লীলা অনুভব 🌷
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
আমার মন বৃন্দাবনমুখী হলেই শ্রীগোবিন্দ বার বার তিরুমালা র দিকে সবলে আকর্ষণ করেন। অপূর্ব সুন্দর এক লীলার অনুভব । 2018, 2019 দুই বছরে চার বার বৃন্দাবনে যাবার টিকিট বাতিল হলো ।
2017 র বৈকুন্ঠ চতুর্দশী র দিনে তিরুপতি বালাজি র এক অলৌকিক কৃপা ও দিব্য দর্শন লাভ হয়!!
তিরুমালা তে দিব্য দর্শন লাভের পর ,আমার মনের এক অদ্ভুত ভাবান্তর হলো ।
মন দিবারাত্র বৈকুন্ঠে নারায়ণ দর্শন এইসব চিন্তায় মগ্ন হয়ে রইল । এ যেন এক নেশায় পেয়ে বসেছিল ।
বৈকুন্ঠে যাওয়াই একমাত্র জীবনের লক্ষ্য আর সেটা কেমন করে হবে ?!
বৈকুন্ঠ একাদশী ব্রত পালন করতে হবে ,না বিষ্ণু সহস্রনাম নিত্য পাঠ করতে হবে ,না শুধু বৈকুন্ঠগদ্যম্ পাঠ করলেই হবে ।
তিরুপতি তে আজীবনের জন্য বসবাস করে, তিরুমালা পাহাড়ে নিত্য ধ্যান, জপ করে জীবনের অবসান হলে, একমাত্র বৈকুন্ঠ প্রাপ্তি হতে পারে, এরূপ ধারণা, মনের মধ্যে চেপে বসল।
পরে অনুভব করলাম---------নিত্য মুক্ত সিদ্ধ মহাত্মারাই বৈকুন্ঠে শ্রীভগবানের সেবা কিঙ্কর রূপে নিযুক্ত থাকেন।
সাধারণ জীবাত্মা সেখানে প্রবেশ করতে পারে না।
🌹এইসময় একদিন রাতে শ্রীগোবিন্দ তিরুপতি বালাজির স্বপ্ন দর্শন হয়।
শ্রীগোবিন্দ জ্যোতির মধ্যে
তিরুপতি তিরুমালার দিকে নির্দেশ দিয়ে বলেন---
-----"আমি কলিযুগে গোবিন্দা রূপে আশ্রিত ভক্তদের অভয় বরদা রূপে সকল মনোকামনা পূর্ণ করি ও অন্তে মোক্ষ দিয়ে চরণে টেনে নিই।"
🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼🌷
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
আশা করি এবার 2020 তে আবার শ্রীগোবিন্দ তিরুপতি বালাজি কৃপা করে তিরুমালা পর্বতে দর্শন দেবেন।
জয় গোবিন্দা 🌷🙏🌷
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
গোবিন্দা🌷 গোবিন্দা 🌷গোবিন্দা গোবিন্দা 🌷গোবিন্দা🌷গোবিন্দা 🌷