Wednesday, May 18, 2016

***শ্রীভেঙ্কটেশ্বর গোবিন্দনামাবলী ***Govinda Namaavali in Bengali***

***শ্রীভেঙ্কটেশ্বর গোবিন্দনামাবলী ***

   ===+গোবিন্দা নামাবলী+====

 গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !       

শ্রী শ্রীনিবাসা গোবিন্দা শ্রীশ্রীভেঙ্কটেশা গোবিন্দা। 

ভক্ত বত্সল গোবিন্দা ভাগবত প্রিয় গোবিন্দা।

নিত্যনির্মল গোবিন্দা নীলমেঘ শ্যাম গোবিন্দা। 

গোবিন্দা হরি গোবিন্দা গোকুল নন্দন গোবিন্দা। 

পুরাণ পুরুষা গোবিন্দা পুন্ডরীকাক্ষ গোবিন্দ। 

নন্দনন্দন গোবিন্দা নবনীত চোরা গোবিন্দা। 

পশুপালক শ্রীগোবিন্দা পাপ বিমোচন গোবিন্দা। 

দুষ্টসংহার গোবিন্দা দূরিত নিবারণ গোবিন্দা। 

গোবিন্দা হরি গোবিন্দা গোকুল নন্দন গোবিন্দা। 

শিষ্ট পরিপলাক গোবিন্দা কষ্ট নিবারণ গোবিন্দা।

বজ্রমুকুটধর গোবিন্দা বরাহ মূর্তি গোবিন্দা। 

 গোপীজন লোলা গোবিন্দা গোবর্ধনোদ্ধার গোবিন্দা।

দশরথ নন্দন গোবিন্দা দশমুখ মর্দন গোবিন্দা। 

গোবিন্দা হরি গোবিন্দা গোকুল নন্দন গোবিন্দা। 

(আরও গোবিন্দা নাম সংযুক্ত হবে......) 


গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !



   
       
  

Thursday, May 12, 2016

*****মনোকামনা পূর্ণকারী শ্রীভেঙ্কটেশ্বর গোবিন্দ বালাজী মহামন্ত্র পূজা*****

*****মনোকামনা পূর্ণকারী শ্রীভেঙ্কটেশ্বর গোবিন্দ  বালাজী মহামন্ত্র পূজা***** 


    ॐ  শ্রীভেঙ্কটেশায় গোবিন্দায় নমো।



         গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !

"হে গোবিন্দ ,মন্ত্রহীন,ক্রিয়াহীন,ভক্তিহীন আমার পূজা তুমি

 গ্রহণ কর। "

           গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !

ভক্তিপ্রিয় শ্রীগোবিন্দ মনের সহজ ,সরল ভক্তিতেই তুষ্ট। তাই 

নিজের সাধ্যমত ধুপ,দীপ,ফুল ,মালা,তুলসী ও

ফল,জল,নৈবেদ্য শ্রীগোবিন্দ কে নিবেদন করে বলতে হবে ---

"ভক্তিহীন আমার এই সামান্য পূজা উপাচার তুমি গ্রহণ কর 

গোবিন্দ। .." 

       গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !৩ বার ডাকলে শ্রীগোবিন্দ 

সাড়া  দেন।

***মনোকামনা পূর্ণকারী শ্রীভেঙ্কটেশ্বর গোবিন্দ  বালাজী মহামন্ত্র পূজা***


সকাল ,সন্ধ্যা ,রাত্রি যে কোনো সময় মন শান্ত করে মনোকামনা পূর্ণকারী শ্রীভেঙ্কটেশ্বর  গোবিন্দ বালাজীর মহামন্ত্র

১০৮বার  পাঠ করতে হবে। সারাদিনে এই মন্ত্র যতবার মনে

 মনে পাঠ করা যায় ,ততই শুভ মঙ্গল ফল প্রদান করে। 

ॐ নমো শ্রীভেঙ্কটেশায়

কামিতফলদায়িনে,প্রণত ক্লেশনাশায়

গোবিন্দায় নমো।


শ্রীভেঙ্কটেশ্বরস্বামী,যিনি কলিতে কামকল্পতরু গোবিন্দ রূপে ভক্তের কামনার ফল প্রদান করেন,যিনি শ্রীচরণে প্রণত,আশ্রিত ভক্তের সকল ক্লেশ নাশ করেন ,সেই গোবিন্দ কে আমি বার বার প্রনাম করি।
           গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !

শ্রীচরণে  তুলসী অর্পণে শ্রীগোবিন্দ অত্যন্ত প্রসন্ন হন।

১০৮,২১, ১১ বা  ২টি তুলসীপাতা অর্পণ করে বলতে হবে ---

ॐ  শ্রীভেঙ্কটেশায় গোবিন্দায় নমো।

প্রতিদিন এই পূজা করা যেতে পারে। মঙ্গলবার,বৃহস্পতিবার

,শুক্রবার ও একাদশী ও পূর্নিমা তিথি বিশেষ  ফলপ্রদ।২১ দিন 

ভক্তি ভরে এই সহজ পূজা নিত্য করলে  শ্রীগোবিন্দ কৃপায় শুভ 

মনোকামনা পূর্ণ হয়।   

শ্রীভেঙ্কটেশ গোবিন্দ বালাজী কলিযুগে অভয় বরদা। কলিতে 

কাম কল্পতরু শ্রীগোবিন্দ আশ্রিত ভক্তের মনোবাসনা অচিরে পূর্ণ

 করেন।  
              গোবিন্দা ! গোবিন্দা !গোবিন্দা !


***** জয় শ্রীভেঙ্কটেশ গোবিন্দ বালাজীর জয় *****